Apan Desh | আপন দেশ

লালবাগ থেকে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৭, ১৫ নভেম্বর ২০২৬

লালবাগ থেকে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

ছবি: আপন দেশ

চাঁদপুর কচুয়ার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪ নেতা কর্মী রাজধানীর লালবাগে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৪ নভেম্বর) রাতে আজিমপুর সমাজ কল্যাণ গলি এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। 

রোববার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালাবাগ থানার ওসি জামিল হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন মিয়া, কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্স্য রাসেল আহম্মেদ এবং কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্স্য মফিজুল ইসলাম।

আরও পড়ুন <> তথ্য পাচারের অভিযোগে এসপি জাহাঙ্গীর গ্রেফতার

ওসি জামিল হোসেন বলেন, আসামিরা গত শুক্রবার লালবাগ আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের সহিত মিছিলের প্রস্তুতি নেয়। 

সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনর সহায়তায় পুলিশ তাকে আটক করে।

ওসি জামিল হোসেন বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়