Apan Desh | আপন দেশ

এমভিএসএর ১৯৭ সদস্যের নতুন কমিটি

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:২৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৬

এমভিএসএর ১৯৭ সদস্যের নতুন কমিটি

ছবি : আপন দেশ

ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এমভিএসএ) ২০২৬-২০২৭ কার্যবর্ষের জন্য ১৯৭ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) আহবায়ক ও ময়মনসিংহ ভেটস ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. শফিউল আহাদ সরদার। তার সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভার সিদ্ধান্ত ও উপদেষ্টা পরিষদের সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রফিকুল হাসান রাকিব। সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মো. নাইমুর রহমান। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. মেহেদী হাসান। দফতর সম্পাদক হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তাজ ইমতিয়াজ পৃথিল। প্রচার সম্পাদক হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের সাজিদ জোবায়ের।

কমিটিতে ২০ জন সহসভাপতি, ৩২ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। এর বাইরে সহসম্পাদক, কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে শিক্ষার্থীদের দায়িত্ব দেয়া হয়েছে।

১৯৭ সদস্যের কমিটিতে সর্বোচ্চ প্রতিনিধিত্ব রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়টি থেকে ৫৪ জন শিক্ষার্থী কমিটিতে স্থান পেয়েছেন। যা মোট সদস্যের প্রায় ২৭ দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ জন সদস্য রয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। তৃতীয় সর্বোচ্চ ২১ জন গণ বিশ্ববিদ্যালয় থেকে।

এ বিষয়ে সাধারণ সম্পাদক মো. নাইমুর রহমান বলেন, এমভিএসএর অন্যতম লক্ষ্য ময়মনসিংহের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করা। নবগঠিত কমিটি শিক্ষার্থীদের পেশাগত ও নেতৃত্বের দক্ষতা বিকাশের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ তৈরি করা। প্রান্তিক এলাকায় বিনামূল্যে প্রাণিচিকিৎসা সেবা দেয়া। জুনোটিক রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়