ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত তালা উপজেলার শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণের লক্ষ্যে ‘তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক মো. তানভীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোল্যা আঃ রাকিব।
তালা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা, শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য।
সংগঠনের সভাপতি মো. তানভীর হোসেন বলেন, তালা উপজেলার শিক্ষার্থীদের ঐক্য, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ শিক্ষার্থী সমাজ গড়ে তুলতে আমরা কাজ করতে চাই।
আরও পড়ুন <<>> স্টুডেন্ট বাস সংকটে গোবিপ্রবি, ১৭ বাসের ৬টিই অচল
সাধারণ সম্পাদক মোল্যা আঃ রাকিব বলেন, তালা উপজেলার প্রতিটি শিক্ষার্থীর পাশে থেকে শিক্ষা, মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করাই আমাদের মূল লক্ষ্য।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































