ছবি: আপন দেশ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং দেশের পাঁচটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। নতুন চেয়ারম্যান নিয়োগ পাওয়া শিক্ষা বোর্ডগুলো হলো ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর এবং মাদরাসা শিক্ষা বোর্ড।
সোমবার (০৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালামকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীকে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আরও পড়ুন <<>> এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
কুমিল্লার দেবীদ্বার সরকারি এসএ কলেজের অধ্যক্ষ এবং দর্শন বিভাগের অধ্যাপক মো. আহসান পারভেজকে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ এবং হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
অন্যদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































