ছবি: আপন দেশ
যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে বীর শহীদদের অবদান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ট্রেজারার ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর উপাচার্য, ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন অনুষদ, হল, বিভাগ ও সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আরও পড়ুন <<>> বাকৃবিতে ৫৬তম মহান স্বাধীনতা দিবস উদযাপন
এরপর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তার স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনের নেতারা। একই সঙ্গে তাঁর ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদসহ ক্যাম্পাসের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































