Apan Desh | আপন দেশ

তিতুমীর কলেজের ১৯৮৭ ব্যাচের ৪০ বছর পূর্তি পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৪৭, ২৪ জানুয়ারি ২০২৬

তিতুমীর কলেজের ১৯৮৭ ব্যাচের ৪০ বছর পূর্তি পুনর্মিলনী

ছবি : আপন দেশ

সরকারি তিতুমীর কলেজের এইচএসসি ব্যাচ ১৯৮৭-এর শিক্ষার্থীরা ৪০ বছরের বন্ধুত্বের বন্ধন উদযাপন করেছেন। রাজধানীর গুলশান-২ অবস্থিত পিংকসিটির ‘বিয়ন্ড বুফে’ রেস্তোরাঁয় তাদের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সম্মিলনে ব্যাচের বাংলাদেশ ও বিদেশে অবস্থানরত প্রায় অর্ধশতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশ নেন। শিক্ষা, গবেষণা, প্রশাসন, চিকিৎসা, প্রকৌশল, প্রতিরক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিদের উপস্থিতিতে সন্ধ্যাটি স্মৃতিময় ও গৌরবোজ্জ্বল হয়ে ওঠে।

আরও পড়ুন <<>> ছাত্রশক্তির হ্যাঁ ভোটের প্রচারণায় ইবির বৈষম্যবিরোধী নেতার বাধা

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পর্যায়ের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা। যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিসঅর্ডার বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. হাকিম আরিফ; বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. আফিয়া বেগম এপিলি ও অধ্যাপক ড. এম. এ. ছালাম আকন্দ; চিকিৎসক ড. দেওয়ান আযাদ রহমান, ডা. নূরুল হাসান টোটন ও ডা. বোরহান উদ্দিন; প্রকৌশলী মো. মোজাফফর হোসেন; এবং বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম. সালাহউদ্দিন।

আপন দেশে/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি