ছবি : আপন দেশ
কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রাইম ব্যাংকের সঙ্গে আন্তর্জাতিক ইসলামী বাণিজ্য অর্থায়ন সংস্থার (আইটিএফসি) বৈঠক হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) প্রাইম ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ে এ বৈঠক হয়।
আইটিএফসির সিইও ইঞ্জিনিয়ার আদীব ইউসুফ আল আ’মার নেতৃত্বে প্রাইম ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে।
আইটিএফসি হলো ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) গ্রুপের একটি সদস্য প্রতিষ্ঠান।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ৩০ আগস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আইএসডিবি-আইটিএফসি মিশনের অংশ হিসেবে প্রতিনিধিদলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে।
প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমানের নেতৃত্বে বৈঠকে ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা ও নির্বাহী পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা জোরদারের পাশাপাশি আন্তঃসীমান্ত বাণিজ্য অর্থায়ন সুবিধা সম্প্রসারণ এবং নতুন সহযোগিতার সুযোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আলোচনায় উভয় প্রতিষ্ঠান ভবিষ্যৎ সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। বিশেষ করে বাণিজ্য অর্থায়ন সুবিধা, বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এছাড়া টেকসই অর্থায়ন কর্মসূচি যৌথভাবে এগিয়ে নেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন<<>> শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী
এ বৈঠক প্রাইম ব্যাংক ও আইটিএফসির মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক খাতে অর্থায়নের সুযোগ সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
প্রাইম ব্যাংক পিএলসি এবং আইটিএফসি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
আপন দেশ/মিম/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































