Apan Desh | আপন দেশ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:৫৪, ১ আগস্ট ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর

ফাইল ছবি, আপন দেশ

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় সুখবর দিয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

শনিবার (০১ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান মাউশি’র  ডিজি অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

টেলিটকের সিগন্যাল পেলেই কার্যক্রম শুরু হবে জানিয়ে অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন,বদলি কার্যক্রম শুরু করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।  বেসরকারি শিক্ষকরা নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। তাদের কষ্ট আমরা অনুধাবন করতে পারি। চেষ্টা করছি যেন দ্রুত তাদের নিজ জেলার কাছাকাছি পাঠানোর ব্যবস্থা করতে পারি। 

আরও পড়ুন<<>>দেশকে মেধা সম্পদের ভাণ্ডার করতে হবে: ইবিতে শিক্ষামন্ত্রী

মাউশি ডিজি বলেন, ৯৮ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। দুই শতাংশের মতো তথ্য পাওয়া যায়নি। আমরা সব সময় টেলিটকের সঙ্গে যোগাযোগ রাখছি। টেলিটক তাদের প্রস্তুতি শেষ করার পরপরই মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বদলি আবেদনগ্রহণ করা হবে।

মাউশি সূত্র জানিয়েছে, বদলি আবেদনের সুযোগ সব শিক্ষকই পাবেন। অর্থাৎ সব শিক্ষককেই পাসওয়ার্ড দেয়া হবে। তবে নিজ জেলা, স্বামী-স্ত্রীর জেলা অথবা স্বামী-স্ত্রীর কর্মস্থলের শর্ত পূরণ করা শিক্ষকরাই কেবল বদলির সুযোগ পাবেন।

প্রতিটি স্কুল অথবা কলেজ থেকে দুজন শিক্ষক বদলি হতে পারবেন। তবে একই বিষয় হলে একজন এ সুযোগ পাবেন।

নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, আবেদনের সুযোগ সবাইকে দেয়া হবে। পাসওয়ার্ডও সবাই পাবেন। তবে যতগুলো শূন্য পদ থাকবে ততজন বদলির সুযোগ পাবেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়