Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনাকে কাঁদানো তোরেস কোথায় যাচ্ছে?

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:৫২, ২ আগস্ট ২০২৬

আপডেট: ০০:৫২, ২ আগস্ট ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদানো তোরেস কোথায় যাচ্ছে?

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে স্পেন। আর এ জয়ের নায়ক ফেরান তোরেস। তবে তিনি এবার বার্সেলোনা ছাড়ছেন। স্পেনের বিশ্বকাপ জয়ী যোগ দিচ্ছেন টানা দুইবারের ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিতে।

বেশ কয়েকটি মিডিয়া আউটলেট একই তথ্য দিয়েছে। ফুট মের্কাটোর প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ তারকা ছুটিতে থাকার সময় কাতালান ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফরাসি ক্লাবের সঙ্গে তার এজেন্টে আলোচনা চলমান।

স্প্যানিশ সংবাদপত্র মার্কা বলছে, পিএসজির ও বার্সেলোনার মধ্যে ইতিবাচক আলাপ হতে চলেছে। আগামী সপ্তাহে দুই পক্ষ এ নিয়ে কথা বলবে।

তোরেসের ট্রান্সফার ফি ৫ কোটি ইউরো ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপের আগেই এ তারকার এমন দাম নির্ধারণ করেছিল। বিশ্বকাপের ফাইনালে গোল করায় এ দাম পেতে সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।

এদিকে পিএসজি ব্রাডলি বারকোলাকে ছেড়ে দিচ্ছে। লিভারপুলসহ একাধিক ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। বারকোলা চলে গেলে তোরেসের জন্য জায়গা ফাঁকা হবে।

আরও পড়ুন <<>> মেসি মায়ামির হয়ে মাঠে নামছেন রোববার

হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনায় গত মৌসুমে তোরেস আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূীমকা রাখেন। রবার্ট লেভানডোভস্কির জায়গায় অন্যতম স্ট্রাইকার হিসেবে খেলেছেন। ২৩ লিগ ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি এবং বার্সার টানা দ্বিতীয় লা লিগা জয়ের পথে গোল করেছেন ১৬টি।

কাতালানদের হয়ে তোরেস ২০৭ ম্যাচ খেলে ৬৫ গোল ও ২৩ অ্যাসিস্ট করেছেন। ২০২২ সালে তাকে ম্যানসিটি থেকে সাড়ে ৫ কোটি ইউরো ফি দিয়ে কিনে নেয় বার্সা। তার আগে ভ্যালেন্সিয়াতে ছিলেন ২৬ বছর বয়সি ফরোয়ার্ড।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়