Apan Desh | আপন দেশ

সারাদেশে পুলিশের জরুরি সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:১৪, ২ আগস্ট ২০২৬

সারাদেশে পুলিশের জরুরি সতর্কতা জারি

ফাইল ছবি

পিকআপ ও জিপসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন যানবাহনে নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।

শনিবার (০১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল শাখা এক বার্তায় এ নির্দেশনা দেয়া হয়। বিষয়টি অতি জরুরি বলেও এতে উল্লেখ করা হয়েছে।

দুষ্কৃতিকারী বা উগ্রবাদী সংগঠনের সদস্য পুলিশের পিকআপ, জিপ ও বাসসহ বিভিন্ন যানবাহনে হামলা করতে পারে, গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে। সে সঙ্গে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

পুলিশের মাঠপর্যায়ের সব ইউনিটের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে সতর্কবার্তায় বলা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারী কর্তৃক পুলিশের ব্যবহৃত যানবাহন (জিপ/পিকআপ/বাস ইত্যাদি) আক্রান্ত হতে পারে মর্মে জানা যায়।

এ অবস্থায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সংশ্লিষ্টদের দু’টি নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো হলো-

১) ডিউটিরত কোনো যানবাহন সাময়িক বিরতিতে রাখলে অবশ্যই যথাসম্ভব নিরাপদ স্থানে পার্ক করতে হবে। পুলিশের নজরদারির মধ্যে রাখতে হবে। Unattended (অবহেলায় বা সঙ্গিহীন) অবস্থায় রাখা যাবে না।

২) ডিউটি শেষে থানা বা অফিস কম্পাউন্ড, পুলিশ লাইন্সে Parked (পার্কিং করা) গাড়িগুলোর নিরাপত্তাও অনুরূপভাবে জোরদার করতে হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীরা: মাহদী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ৪ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক বিশ্ব মাতৃদুগ্ধ দিবস আজ টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার পথে শান্ত-মুশফিকরা যুক্তরাষ্ট্রের এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আহত