Apan Desh | আপন দেশ

স্বর্ণের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৮, ১৩ মে ২০২৬

স্বর্ণের দামে বড় পতন

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা নিয়ে নতুন সংশয় তৈরি হয়েছে। এর আগের দিনও স্বর্ণের দাম কমেছিল। 

বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বুধবার স্পট গোল্ডের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৭১০ দশমিক ৩৭ ডলারে। আগের সেশনে স্বর্ণের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।

অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭১৭ দশমিক ৫০ ডলারে উঠেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় শক্তিশালী হওয়ায় ফেড দ্রুত সুদহার কমাবে, এমন আশা দুর্বল হয়ে পড়েছে। সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা কমে যায়।

এদিকে, বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের দিকেও।

আরও পড়ুন : শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ

বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে এই বৈঠকের ফল আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র