Apan Desh | আপন দেশ

এইচএসসি ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৫৫, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসি ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের নাম ভূমিকা রানী দাস (১৮)।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের করুণানগর বাজার এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ভূমিকা রানী দাস উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুণানগর বাজার এলাকার শশী ভক্তের বাড়ির রঞ্জিত চন্দ্র দাস ও শিখা রানী দাস দম্পতির মেয়ে।

আরও পড়ুন <<>> সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হলে ভূমিকা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরে তিনি গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়