ফাইল ছবি, আপন দেশ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আঞ্চলিক দুটি সংগঠনের ঘণ্টাব্যাপী থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। সংগঠন দুটি হলো প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) ও সন্তু লারমার নেতৃত্বাধীন চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস- সন্তু)।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১২টা থেকে ১টা পর্যন্ত সাজেক ইউনিয়নের কলাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, কোনো গোলাগুলির খবর আমি এখনো পাইনি। জেএসএস এসব গোলাগুলিতে থাকার প্রশ্ন আসে না। তবে ইউপিডিএফের মদদে সড়ক অবরোধের পাশাপাশি সাজেকের কিছু কিছু এলাকায় ইউপিডিএফ সশস্ত্র মহড়া চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় জনগণের ধারণা, জনগণের উপর চাপ সৃষ্টি এবং চুক্তির পক্ষের লোকদের ওপর হামলা চালানোর পাঁয়তারা করছিল তারা।
আরও পড়ুন<<>>পাবনায় জোড়া খুনের ঘটনার ৪৫ ঘন্টা পর মামলা
এ বিষয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মুখপাত্র অংগ্য মারমা সঙ্গে মোবাইলে যোগাযোগ করা চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
ওসি তোফাজ্জল হোসেন বলেন, সাজেকের কলাবুনিয়া এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা খবর পেয়েছি। তবে ঘটনাস্থলটি থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একদম দুর্গম এলাকায়। দুপক্ষের মধ্যে থেমে থেমে ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































