Apan Desh | আপন দেশ

৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৪, ৩ আগস্ট ২০২৫

৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ০৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিওএস) গাজী মো. মাহফুজুল ইসলাম সই করা ওই সার্কুলারে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ০২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ০৫ আগস্ট-২০২৫ তারিখ এক দিনের জন্য সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

আরওপড়ুন<<>>জুলাই মাসে রেমিট্যান্স এলো ২৩৭ কোটি ডলার

ব্যাংকগুলো জানায়, সেদিন ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন চালু থাকবে। পাশাপাশি এটিএম ও সিআরএম যন্ত্রের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেয়া যাবে। ফলে অনলাইন ব্যবস্থায় ব্যাংকিং সেবা চালু থাকবে।

এর আগে চলতি মাসের শুরুতে সরকার প্রতিবছর ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করে। দিনটিতে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের