Apan Desh | আপন দেশ

মন্ত্রিপরিষদ

কাঙ্খিত দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঙ্খিত দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদ-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছেন শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। এ ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। প্রত্যাশিত দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি। দেশবাসীর সহযোগিতা থাকলে জনগণের চাওয়া অনুযায়ী দেশ গঠনে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও উল্লেখ করেন তিনি।

০৪:১২ পিএম, ২১ মার্চ ২০২৬ শনিবার

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তার সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হয় মন্ত্রিপরিষদ সভা। সভায় যোগ দেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা।নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভা ও সবশেষ অগ্রগতি পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী।

১২:২২ পিএম, ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

ন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে শফিকুল আলম লিখেছেন, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে, ব‍্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছু দিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান।

১২:১৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

তিন টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগ

তিন টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগ

নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় পর সংসদ সদস্য নন মন্ত্রিসভার এমন তিন সদস্য (টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী) পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এরমধ্যে দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। সেই সঙ্গে সংসদ সদস্য নন প্রধানমন্ত্রীর এমন উপদেষ্টারাও পদত্যাগ করেছেন। মন্ত্রিসভার ওই তিন সদস্য রোববার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তারা হলেন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

০৭:৪৯ পিএম, ১৯ নভেম্বর ২০২৩ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement