Apan Desh | আপন দেশ

বৈশাখী ভাতায় বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৫০, ২০ জানুয়ারি ২০২৬

বৈশাখী ভাতায় বড় সুখবর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখ উদযাপন আরও আনন্দমুখর করতে বড় ধরনের আর্থিক সুবিধা বাড়ানোর পথে হাঁটছে জাতীয় বেতন কমিশন। নবম পে-স্কেলের আওতায় বৈশাখী ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে।

নবম পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার সুপারিশ করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন (পে-কমিশন)। 

সোমবার (১৯ জানুয়ারি) পে-কমিশনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পান। এই হার বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে।

আরও পড়ুন : আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পে-কমিশনের এক সদস্য সাংবাদিকদের জানান, বৈশাখী ভাতা বৃদ্ধির বিষয়টি কমিশনের সুপারিশে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে ঈদ উপলক্ষে প্রদত্ত বোনাস আগের নিয়মেই বহাল থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু