Apan Desh | আপন দেশ

পটুয়াখালী-৩

প্রার্থিতা প্রত্যাহার করেননি মামুন, চ্যালেঞ্জের মুখে ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:১৬, ২০ জানুয়ারি ২০২৬

প্রার্থিতা প্রত্যাহার করেননি মামুন, চ্যালেঞ্জের মুখে ভিপি নুর

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনেও মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনি লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও হাসান মামুন তার প্রার্থিতা বহাল রেখেছেন। তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে বিএনপি আনুষ্ঠানিকভাবে ভিপি নুরুল হক নুরকে সমর্থন দেয়ার ঘোষণা দিয়ে এ আসনে দলীয় কোনো প্রার্থী দেয়নি। 

আরও পড়ুন<<>>কী আছে মাহমুদুর রহমান মান্নার কপালে

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির সমর্থন থাকলেও হাসান মামুনের প্রার্থিতা ভিপি নুরের ভোটের সমীকরণে প্রভাব ফেলবে। বিশেষ করে তৃণমূল বিএনপির বড় একটি অংশের নেতাকর্মী ও সমর্থকরা হাসান মামুনের পক্ষে কাজ করছেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, জনগণের সঙ্গে কমিটমেন্ট ছিল আমি নির্বাচন করবো। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমি নির্বাচনের মাঠে আছি। আমি রাজনীতি করি জনগণের জন্য, সব সময় জনগণের পাশে থাকবো।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু