Apan Desh | আপন দেশ

১৪-১৬ জুন যেসব জায়গায় খোলা থাকবে ব্যাংক

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ১১ জুন ২০২৪

১৪-১৬ জুন যেসব জায়গায় খোলা থাকবে ব্যাংক

ঢাকা, চট্টগ্রাম মহানগরী ও নাটোরের সিংড়া পৌরসভায় ব্যাংক ঈদের আগের দিন পর্যন্ত খোলা থাকবে। এসব এলাকায় ১৪-১৬ জুন রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে। শুধুমাত্র কোরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংকের শাখা ও উপ-শাখার জন্য এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও নাটোরের সিংড়া পৌরসভার তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনায় পরিচালিত কোরবানির পশুর হাটগুলোতে অধিক ব্যবসায়ীর সমাগম ঘটে। বিপুল নগদ অর্থের লেনদেন হয়। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন>> মসলার দাম কমলেও অসন্তোষ ক্রেতারা

কোরবানির পশুর হাটগুলোর কাছের বিভিন্ন ব্যাংক শাখা বা উপ-শাখা তাদের নিয়মিত কার্যক্রম চালাবে। হাটগুলোর নিকটবর্তী এসব ব্যাংক শাখা বা উপ-শাখা ব্যবহার করে ব্যবসায়ীরা লেনদেন করতে পারেন। তাছাড়া পশুর হাটে ব্যাংকের অস্থায়ী বুথ খোলা হলে ব্যবসায়ীরা অর্থ লেনদেনে বুথের সহায়তা নিতে পারেন।

এ পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম মহানগরী ও সিংড়া পৌরসভার পশু হাটের কাছের ব্যাংকের শাখা বা উপশাখায় বিশেষ ব্যবস্থায় স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। আগামী ১৪-১৬ জুন রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। আর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে হাটে অস্থায়ী বুথ স্থাপনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভাতা দেয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement