Apan Desh | আপন দেশ

ওসমান হাদী হত্যার অস্ত্র বিক্রেতাকে রিমান্ড চায় সিআইডি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৯, ১৫ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:২০, ১৫ এপ্রিল ২০২৬

ওসমান হাদী হত্যার অস্ত্র বিক্রেতাকে রিমান্ড চায় সিআইডি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার করা হয় অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলালকে। গ্রেফতারকৃত হেলালের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (১৫ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা এ আবেদন করেন। এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে।

গ্রেফতারকৃত আসামি মো. মাজেদুল হক হেলালকে চট্টগ্রাম থেকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কোং নামে একটি অস্ত্রের দোকানের মালিক।

মামলার সূত্রে জানা যায়, গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর পাঠানো হয় হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। 

আরও পড়ুন<<>>‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেফতার

এর আগে ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে গুরুতর আঘাত এবং দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়। পরে হাদীর মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং পরে অপারেশন শেষে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ