Apan Desh | আপন দেশ

খালেদা জিয়াকে হয়রানি: দুদকের সাবেক চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:০৬, ২৫ মে ২০২৫

খালেদা জিয়াকে হয়রানি: দুদকের সাবেক চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করে হয়রানি করা হয়। এতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন— দুদকের সাবেক তিন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর ও সাবেক সচিব মোখলেছ উর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যা’ মামলা দায়ের করেন তৎকালীন দুদক কর্মকর্তারা।

মামলার আইনজীবী মো. হোসেন আলী খান হাসান বলেন, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এ পদক্ষেপ নেয়া হয়। যা আইনের পরিপন্থী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু