নোয়াখালীর বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ সময় একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করে পুলিশ।
শুক্রবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ শরীফপুর গ্রামের ঘটনা এটি।
আটককৃতরা হলেন, স্থানীয় আবুল কাশেমের ছেলে সালাউদ্দিন ওরফে ডালিম (৩২) একই গ্রামের মাইন উদ্দিনের ছেলে অন্তর (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার শরীফপুর ও হাজীপুর ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এই ঘটনার জের ধরে শুক্রবার বিকেলের দিকে ডালিম ও অন্তর অস্ত্র নিয়ে শরীফপুর ইউনিয়নের রাসেল গ্রুপের রাসেলকে তুলে আনতে যায়। ওই সময় দক্ষিণ শরীফপুর গ্রামের কিছু লোক ও রাসেল গ্রুপের সদস্যরা ডালিম ও অন্তরকে গণপিটুনি দিয়ে দক্ষিণ শরিফপুর গ্রামের বেপারী বাড়ির পূর্ব পাশে পুকুরে ফেলে রাখে। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ কাদামাখা খেত থেকে অস্ত্রসহ তাদের আটক করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, আটকরা পুলিশ হেফাজতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে। এই ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































