Apan Desh | আপন দেশ

দিনাজপুর পাসপোর্ট অফিস চারদিন ধরে তারা ঝুলছে

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ২১ জুন ২০২৩

দিনাজপুর পাসপোর্ট অফিস চারদিন ধরে তারা ঝুলছে

টানা চার দিন ধরে বন্ধ রয়েছে দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম। প্রধান ফটক তালাবন্ধ থাকায় ফিরে যাচ্ছেন সেবা গ্রহীতারা। 

এতে চরম বিপাকে পড়েছেন জরুরি বিদেশ গমনেচ্ছুক যাত্রীরা। বজ্রপাতের কারণে সার্ভার মেশিন বিকল হয়েছে বলে দাবি কর্তৃ পক্ষের। কিন্তু ভুক্তভোগীরা বলছেন, দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রায়শই ঘটে থাকে এ ধরনের ঘটনা। 

দিনাজপুরের বিরল উপজেলার অধিবাসী মো:নাঈম হোসেন চিকিৎসার জন্য ভারত যাবেন, এজন্য পাসপোর্ট করতে তিনদিন আগে অনলাইনে আবেদন ফরম পূরণ করেছেন। এর পর দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে ফিরে গেছেন।

প্রধান ফটকে তালা ঝুলছে। প্রধান ফটকের পাশে নোটিশ লাগিয়ে দেয়া হয়েছে। সেখানে লেখা আছে ‘সার্ভারজনিত সমস্যার কারণে পাসপোর্ট অফিস দিনাজপুরে সকল সেবা বন্ধ থাকবে, সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আদেশক্রমে কর্তৃপক্ষ।"

গত মঙ্গলবার দুপুরে নাঈম হোসেন জানান থেকেই তিনি এই অফিসে ধর্না দিচ্ছেন। কিন্তু তিন দিন থেকেই অফিসের প্রধান ফটক এ তালা ঝুলানো। এতে মহাবিপদে পড়েছেন তিনি। নাঈম হোসেনের মত অবস্থা অনেকেরই গত রোববার থেকে কয়েকশ মানুষ  দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে ঘুরে যাচ্ছেন।  

জেলায় পাসপোর্ট অফিস থাকলেও ১৩টি জেলা নিয়ে গঠিত দিনাজপুর জেলায় পাসপোর্ট গ্রহীতার সংখ্যা অন্যান্য জেলার তুলনায় বেশি। তুলনামূলক বড় জেলা হওয়ায় দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিন দুই থেকে আড়াইশো মানুষ আসেন পাসপোর্ট সংক্রান্ত কাজে। 

গত রোববার ১৮ই জুন কে গুরুত্বপূর্ণ এই অফিসের প্রধান ফটক তালা বন্ধ থাকায় দূর্দিদান্ত থেকে আসা এসব মানুষ ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। ভুক্তভোগীরা জানায় সার্ভার জটিলতার কথা বলে দিনাজপুর গোটা দেশে এসে এ ধরনের হয়রানি শিকার হতে হয় তাদের। 

আজ অফিসের বাইরে গিয়ে দেখা যায় অসংখ্য মানুষ ঘুরছেন পাসপোর্ট অফিসের সেবা পেতে। কিন্তু প্রধান ফটো তালা বন্ধ থাকায় তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। কবে তাদের কাজ হবে এ বিষয়ে অফিস থেকে স্পষ্ট করে বলা হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা।

এ বিষয়ে দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আজিজুল হক খান আপন দেশকে বলেন, সার্ভার জটিলতার পাশাপাশি  বজ্রপাতের ফলে বেশ কিছু সরঞ্জাম বিকল হয়ে গেছে। ফলে গত রোববার ১৮ জুন থেকে পাসপোর্ট এর কার্যক্রম বন্ধ রয়েছে। সরঞ্জাম মেরামত করা হচ্ছে খুব দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আপন দেশ/ প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়