ছবি : আপন দেশ
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প হয়।
এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা বলে জানা গেছে।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর জানান, বেলা ১১টা ৪১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।
তিনি আরও জানান, স্বল্পমাত্রার ভূমিকম্প হওয়ায় এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।
আরও পড়ুন : কারামুক্ত হলেন সাংবাদিক শওকত মাহমুদ
ভূমিকম্পপ্রবণ তিনটি প্লেটের সংযোগস্থলে আছে বাংলাদেশ। তাই এ দেশে যে ভূমিকম্প মাঝেমধ্যে হবে সেটাকে স্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আশঙ্কার বিষয় হলো, সম্প্রতি ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প বেড়ে গেছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































