Apan Desh | আপন দেশ

ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৩, ২৬ মে ২০২৬

ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

ছবি : সংগৃহীত

ঈদে বাড়ি ফেরার পথে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। তার স্ত্রী মনিয়া বেগম ও শিশু সন্তান জান্নাত।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাজ পরিবহনটি ভাঙচুর করেছেন। এ সময় ওই মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপি যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে তার আগেই বাসচালক ও তার সহকারী কৌশলে পালিয়ে যান।

এর সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে ফিরোজ মাহমুদ তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে ঢাকা থেকে বরিশালের উজিরপুরে বাড়িতে ঈদ করতে ফিরছিলেন।

পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এ সময় তাজ পরিবহনের বরিশালগামী একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

আরও পড়ুন : ঈদ বোনাস দিয়েছে ৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। যানজট নিরসনের চেষ্টা চলছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়