শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। ছবি: সংগৃহীত
সৌদি আরবে পবিত্র আরাফার ময়দানে হজের খুতবা শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটের দিকে খুতবা পাঠ শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।
আরবি বর্ষপঞ্জি অনুযায়ী সৌদি আরবে আজ ৯ জিলহজ। দিনটি পবিত্র ‘আরাফা দিবস’ নামে পরিচিত। ঐতিহাসিক এ ময়দানে দিনভর ইবাদত, বন্দেগি এবং দোয়া-মোনাজাতে মগ্ন রয়েছেন হাজিরা।
সকাল থেকেই হাজিদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে— ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা, ওয়ান্নি মাতা লাকা ওয়াল্মুল্ক, লা শারিকা লাকা’।
সাদা দুই টুকরা কাপড়ে শরীর আবৃত করে হজযাত্রীরা মঙ্গলবার মিনায় ফজরের নামাজ আদায়ের পর পবিত্র আরাফার ময়দানের উদ্দেশে রওনা হন।
এ আরাফার ময়দানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। সে স্মৃতি হৃদয়ে ধারণ করেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলিমরা আজ সমবেত হয়েছেন এ পবিত্র প্রান্তরে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































