Apan Desh | আপন দেশ

পঞ্চগড়ের উন্নয়নে কাজ করবে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৫৮, ২৬ মে ২০২৬

আপডেট: ১৬:১৭, ২৬ মে ২০২৬

পঞ্চগড়ের উন্নয়নে কাজ করবে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ছবি: আপন দেশ

সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান আছে। এখানকার সেতু, বিকল্প সড়ক, সরকারি অডিটোরিয়ামসহ অনেক কিছু উন্নয়ন প্রয়োজন। বিএনপি সরকার এসব উন্নয়ন করবে বলে  আশা করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের আয়োজনে অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, চলতি বছরের নভেম্বর প্রধানমন্ত্রীকে পঞ্চগড়ে নিয়ে আসার পরিকল্পনা নেয়া হয়েছে। এখানকার অনেক কিছু উন্নয়ন প্রয়োজন। আশা করি বর্তমান সরকার সেসব কাজ সম্পন্ন করবে। 

আরও পড়ুন<<>>ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান প্রধান প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে পঞ্চগড় প্রেস ক্লাবের সদস্যরা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়