Apan Desh | আপন দেশ

পরমাণু শক্তি কমিশনে ১৩০ পদে নিয়োগ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ২৬ মে ২০২৬

পরমাণু শক্তি কমিশনে ১৩০ পদে নিয়োগ

ছবি: আপন দেশ

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে ৯-২০ গ্রেডের ৭টি ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট শূন্য পদ ১৩০টি। বুধবার (২৭ মে) বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

চাকরির বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো—

১। পদের নাম: সায়েন্টিফিক অফিসার
পদসংখ্যা: ৩০
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি থেকে পরবর্তী পর্যায় পর্যন্ত কমপক্ষে তিনটি প্রথম শ্রেণি বা বিভাগসহ এমএসসি ডিগ্রি থাকতে হবে। সব ক্ষেত্রে এমএসসিতে থিসিস বাধ্যতামূলক। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)।

২। পদের নাম: ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১৭
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি থেকে পরবর্তী সব পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণিসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)।

৩। পদের নাম: মেডিক্যাল অফিসার
পদসংখ্যা: ২৬
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগসহ কমপক্ষে ৬০ শতাংশ নম্বরপ্রাপ্ত এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯)।

আরও পড়ুন <<>> আদ্-দ্বীন হাসপাতালে চাকরির সুযোগ

৪। পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৯
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে ২০টি করে শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)।

৫। পদের নাম: কম্পিউটার টাইপিস্ট
পদসংখ্যা: ৩২
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬ মাসের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বেতন স্কেল: ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা (গ্রেড-১৯)।

৬। পদের নাম: জেনারেল অ্যাটেনডেন্ট-২
পদসংখ্যা: ৮
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা (গ্রেড-২০)।

৭। পদের নাম: স্যানিটারি অ্যাটেনডেন্ট-২
পদসংখ্যা: ৮
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা (গ্রেড-২০)।

বয়সসীমা হিসেবে ৭ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ৪ ও ৫ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আগ্রহী প্রার্থীরা [বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আবেদন ওয়েবসাইট] https://baec.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—
ক. ১-৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা।
খ. ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা।
গ. ৫-৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

আবেদন জমা দেয়ার শেষ সময় ২৭ মে ২০২৬, বিকেল ৫টা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়