Apan Desh | আপন দেশ

গাজীপুরে এসআই-বিএনপি নেতা নিহতের ঘটনায় গ্রেফতার ২

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৯, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:৩০, ২৯ অক্টোবর ২০২৬

গাজীপুরে এসআই-বিএনপি নেতা নিহতের ঘটনায় গ্রেফতার ২

ছবি: আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসআই মিজানুর রহমান ও বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোল্লা নিহতের ঘটনায় ট্রাক সদৃশ পিকআপটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিকআপের হেলপারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কালীগঞ্জ থানা। 

পিকআপ ট্রাকের চালক মো. মাজহারুল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন এসআরবি। 

গত ২৩ অক্টোবর কালীগঞ্জ পৌরসভার সরকারী শ্রমিক কলেজ সংলগ্ন এলাকায় রাত্রীকালীন ডিউটি পালনকালে কথা বলার জন্য পুলিশের গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা। এ সময় টঙ্গী থেকে ঘোড়াশালগামী বেপরোয়া গতির একটি পিকআপ ট্রাক নিয়ন্ত্রনহীনভাবে পুলিশের টিম এবং বিএনপি নেতাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের এসআই মো. মিজানুর রহমান এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা নিহত হন। এঘটনায় পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ সনের ১০৫ এর ধারায় থানায় মামলা দায়ের করেন। 

এরই ধারাবাহিকতায় পুলিশের একটি চৌকস দল গত ২৮ অক্টোবর সন্ধ্যায় নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা এলাকা থেকে ঘাতক পিকআপ ট্রাকটি উদ্ধারপূর্বক জব্দ করে। এ সময় পিকআপ ট্রাকের হেলপার মো. রাজু শেখ (২৯)কে গ্রেফতার করা হয়। হেলপার রাজু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা এলাকার মো. লুৎফর রহমানের পূত্র। হেলপারকে জিজ্ঞাসাবাদে উক্ত পিকআপ ট্রাকের ড্রাইভার মো. মাজহারুল ইসলামের সন্ধান পাওয়া যায়। 

আরও পড়ুন<<>>নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেফতার

অপরদিকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এসআরবি-১ এবং এসআরবি-২ এর যৌথ অভিযান চালায়। অভিযানে পিরোজপুর জেলার ইন্দুরকান্দি উপজেলার চারখালী এলাকা হতে চালক মো. মাজহারুল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন এসআরবি সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।

এবিষয়ে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হয়েছে এবং চালক ও হেলাপারকে গ্রেফতার করা হয়েছে। দূর্ঘটনার প্রকৃত কারন উদঘাটন ও তদন্ত অব্যাহত রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়