Apan Desh | আপন দেশ

সাদমানের সেঞ্চুরির পর ধস, ২৭২ রানে থামল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫২, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১১:৫২, ২৯ অক্টোবর ২০২৬

সাদমানের সেঞ্চুরির পর ধস, ২৭২ রানে থামল বাংলাদেশ

ছবি: সংগ্রহীত

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ওপেনার সাদমান ইসলামের সেঞ্চুরির পরও বড় ব্যাটিং ধসের শিকার হয়ে ২৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম দিন ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শেষ করার পর, দ্বিতীয় দিনে মাত্র ৫৯ রান যোগ করতেই বাকি ৭টি উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

আগের দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ দল। দিনের শুরুতেই সেঞ্চুরি ছুঁয়েছেন আগের দিন ৯৯ রানে টিকে থাকা সাদমান ইসলাম। তবে সেঞ্চুরির পর আর বেশি একটা আগাতে পারেননি। ২৩৪ বলে ১০৫ রান করে দলীয় ২২১ রানের মাথাতে বিদায় নিয়েছেন সাদমান।

দ্রুত সাজঘরে ফিরেছেন তাওহীদ হৃদয়ও। আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া হৃদয় সাদমানের বিদায়ের পর ক্রিজে গেলেও খুব একটা সুবিধা করতে পারেননি। মাত্র ২ বল খেলেই আউট হয়েছেন। ৮৬ বলে ৪২ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। মিস করেছেন ফিফটিটাও।

এরপর ক্রিজে জুটি বাঁধার চেষ্টা করেছেন লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। লিটন-মিরাজের জুটিতে বিপদ সামাল দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ। তবে অল্পতেই ভেঙেছে জুটি। ৩৯ বলে ১৫ রান করা মিরাজকে ফেরান জোমেল ওয়ারিকান।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

লিটন এক প্রান্ত আগলে রেখে টিকে ছিলেন। তবে আরেক প্রান্তে লড়াই করার মতো কাউকে পাচ্ছিলেন না। ১২ বলে ৫ রান করে বিদায় নিয়েছেন নাঈম হাসান। হাসান মাহমুদ নেমেও সুবিধা করতে পারেননি তেমন। ১১ বলে ৬ রান করে বিদায় নেন তিনি।

টিকে ছিলেন লিটন। বাকিদের আসা-যাওয়ার মিছিলে অত স্বাচ্ছন্দ্যে খেলতে পারছিলেন না যদিও। তবুও লড়াই চালিয়ে গেছেন। শেষ পর্যন্তও টিকেই থাকতে হয়েছে লিটন দাসকে। ৮৮ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন লিটন। আরেক প্রান্তে টপাটপ উইকেট হারিয়ে ২৭২ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস। 

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়