Apan Desh | আপন দেশ

দুর্যোগ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেচ্ছাসেবকদের মধ্যে উদ্ধার সরঞ্জাম বিতরণ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সেচ্ছাসেবকদের মধ্যে উদ্ধার সরঞ্জাম বিতরণ

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে বন্যাসহ বিভিন্ন দুর্যোগে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকর জরুরি সাড়াদানের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণপ্রাপ্ত টাস্কফোর্স সদস্যদের (বন্যা স্বেচ্ছাসেবক) মধ্যে উদ্ধার উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের হোটেল জুমারাহ প্যালেসে, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। সিবিএম ইন্টারন্যাশনালের অর্থায়নে পরিচালিত অ্যান্টিসিপেট, ইনক্লুড, অ্যাক্ট: স্ট্রেংদেনিং কমিউনিটি রেজিলিয়েন্স ইন কুড়িগ্রাম প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

০৫:৪৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

চট্টগ্রাম অঞ্চলে বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩

চট্টগ্রাম অঞ্চলে বন্যা-পাহাড়ধসে নিহত ৪৩

চট্টগ্রাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এ কারণে বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটছে। গত ৬ দিনে এ দুর্যোগে ৪৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ। শনিবার (১১ জুলাই) রাতে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিভাগীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যা ও পাহাড়ধসে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ১১ জন, কক্সবাজার জেলায় ২৩ জন (রোহিঙ্গা ১৩ জন), রাঙ্গামাটি পার্বত্য জেলায় ৩ জন ও বান্দরবান পার্বত্য জেলায় ৬ জনসহ সর্বমোট ৪৩ জন প্রাণ হারিছেন।

১১:১৮ পিএম, ১১ জুলাই ২০২৬ শনিবার

গাইবন্ধায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বার্তা

গাইবন্ধায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বার্তা

দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান ও দুর্যোগকালীন জরুরি সেবার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

০৬:৫৪ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement