Apan Desh | আপন দেশ

বরগুনায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

বরগুনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২১, ১১ অক্টোবর ২০২৬

বরগুনায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

ছবি: আপন দেশ

বরগুনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বরগুনা-১ আসনের এমপি মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র, পাবলিক প্রসিকিউটর অ্যাড.নুরুল আমিন, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানসহ এস আর বি, পুলিশ, আনসার কর্মকর্তা এবং বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সকল দফতরে সোলার প্যানেল লাগাতে হবে। সার ও এলপিজির তদরকি করতে মোবাইল কোর্ট পরিচালনার তাগিদ দেন তিনি। এছাড়াও মাদকবিরোধী অভিযানে সবাইকে সহযোগিতার আহবান জানান। মাদক প্রতিরোধে ওয়ার্ড কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়