Apan Desh | আপন দেশ

ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩১, ১০ অক্টোবর ২০২৬

ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী

ছবি: আপন দেশ

টাঙ্গাইলে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে পথ চলব। টাঙ্গাইলকে আগামীদিনে একটি নিরাপদ টাংগাইল হিসেবে গড়ে তুলব, ইনশাল্লাহ। আমরা মাওলানা ভাসানীর দেখানো পথে এ দেশকে পরিচালনা করব বলে জানান মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।  

শনিবার (১০ অক্টোবর) সকালে সন্তোষ দরবার হলে মাওলানা ভাসানীর সহধর্মিনী আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায়  প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাজনীতি মানেই জনগণের কল্যাণে কাজ করা, নিজের ত্যাগ স্বীকার করা। আলেমা খাতুন ভাসানী, যিনি মাওলানা আব্দুল হামিদখান ভাসানীর সঙ্গে থেকে সার্বিক সহযোগিতা করে ত্যাগ স্বীকার করেছেন। আলেমা খাতুন ভাসানী ছিলেন জমিদার কন্যা। জমিদার কন্যা হওয়া সত্ত্বেও তিনি মাওলানা ভাসানীর সান্নিধ্যে থেকে সাধারণ মানুষের মত জীবন যাপন করেছে।  

আরও পড়ুন<<>>সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্দী আমিন

প্রতিমন্ত্রী বলেন, মওলানা ভাসানী ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো শরিফুল আলম, অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু। এসময় ভাসানী অনুসারী  বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে ভাসানীর মাজার প্রাঙ্গনে তার পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া করা হয়।
প্রসঙ্গত, আলেমা খাতুন ভাসানী পাঁচবিবির জমিদার-কন্যা ছিলেন। ২০০১ সালের ০৪ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। মওলানা ভাসানীর মাজার শরীফের পাশেই তাকে সমাহিত করা হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের নামকরণ করা হয়েছে এ মহীয়সী নারীর সম্মানে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়