Apan Desh | আপন দেশ

অপহরণের ৪ ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার মরদেহ

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৬, ২৮ সেপ্টেম্বর ২০২৬

অপহরণের ৪ ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার মরদেহ

ছবি: আপন দেশ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে স্থানীয় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের অভিযোগ উঠেছে। 

এর প্রায় চার ঘণ্টা পর মহাসড়কের পাশ থেকে আঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন জিসান। কাকারা সাবের সদরের একটি দোকানের সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এর প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজনের ভাষ্য, তার গলা ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

আরও পড়ুন >< রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা

পরিবারের দাবি, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার কবির টাওয়ারে নিয়ে হত্যা করা হয়েছে। পরে মরদেহ মহাসড়কের পাশে ফেলে দেয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে এ দাবির বিষয়টি তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জিসানকে কারা তুলে নিয়ে গিয়েছিল। কোথায় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে। কিংবা হত্যার পেছনে কোনো কারণ রয়েছে কি না। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি তারা। 

চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, জিসান হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার নারীকে চকরিয়া থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়