Apan Desh | আপন দেশ

জাতিসংঘ অধিবেশন নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০০, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ অধিবেশন নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

ছবি: আপন দেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও সফরের বিভিন্ন দিক তুলে ধরতে বিকেলে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পররাষ্ট্র মন্ত্রণারয়ের নতুন ভবনে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা রয়েছে। 

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পাঁচদিনের নিউইয়র্ক সফর শেষে রোববার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এতে সফরের কর্মসূচি, বৈঠক ও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে।

আরও পড়ুন >< আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী নিউইয়র্কের জনএফ কেনেডি বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হন। 

পাঁচ দিনের সফরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়ার পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেন। ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর সফর সফল ও ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়