Apan Desh | আপন দেশ

সার ডিলার

বোদায় ১২০ বস্তা সার জব্দ

বোদায় ১২০ বস্তা সার জব্দ

পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে সরকারি সার পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সারসহ একটি মাহিন্দ্রা গাড়ি জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে নুরনবী এন্টারপ্রাইজ নামের এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার ডিলারশিপ বাতিলের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) রাতে বোদা উপজেলার সাতখামার এলাকায় অবস্থিত বিসিআইসি অনুমোদিত সার ডিলার নুরনবী এন্টারপ্রাইজের গোডাউন থেকে ১২০ বস্তা ড্যাপ সার একটি মাহিন্দ্রা গাড়িতে লোড করে পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলায় পাচার করা হচ্ছিল। বিষয়টি টের পেয়ে বোদা পৌরসখার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান আলমসহ স্থানীয় এলাকাবাসী গাড়িটি আটক করেন। খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও বোদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ গাড়িটি জব্দ করে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে নিয়ে যায়।

০৭:০১ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

কুড়িগ্রামে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামে সারের ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিএনপির নাগেশ্বরী উপজেলা আহবায়ক ও সদস্যসচিবের অনিয়মের কারণে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সার ডিলার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর প্রতিবাদে তারা নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন। দুপুরে নাগেশ্বরী কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

০৫:০৭ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

অবৈধভাবে সার মজুদের অভিযোগে ৪ লক্ষাধিক টাকা জরিমানা

অবৈধভাবে সার মজুদের অভিযোগে ৪ লক্ষাধিক টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০১ সেপ্টেম্ব) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার। এ সময় ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্য, গণমাধ্যমকর্মী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০৫:১৩ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch