ছবি: আপন দেশ
শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে বিজয়া দশমী উপলক্ষে নাটোরে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।
বুধবার (২১ অক্টোবর) শহরের বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর বিনিময়, মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান তারা।
আরও পড়ুন<<>>কাজের মূল্যায়নেই বিএনপিকে ভোট দেবে জনগণ: চিফ হুইপ
ঢাকের বাদ্য, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। উৎসবের আনন্দের পাশাপাশি দেবীকে বিদায়ের মুহূর্তে ভক্তদের মধ্যে দেখা যায় আবেগ ও বিষাদের ছাপ।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































