ছবি : আপন দেশ
সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশের যৌথ অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) উপজেলার সোনামুখী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার বরইতলী মধ্যপাড়া গ্রামের মৃত আয়নাল হকের ছেলে মো. রাশেদুল ইসলাম ওরফে রুহুল (৩৩), একই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মো. রুহুল আমিন (৪০) এবং বরইতলী পশ্চিমপাড়া গ্রামের মো. ইব্রাহিম হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৪২)।
আরও পড়ুন <<>> গ্রাম পুলিশ নিয়ে বরিশাল প্রশাসনের বিশেষ উদ্যোগ
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামুখী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে অবৈধ ৫ গ্রাম হেরোইন এবং ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কাজিপুর থানা সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(খ) ও ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































