Apan Desh | আপন দেশ

‘গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য সরকারের’

যশোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৩, ২১ অক্টোবর ২০২৬

‘গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য সরকারের’

ছবি : আপন দেশ

সরকার আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই তিন থেকে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে। এ কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, কাজের গতি এবং জনগণের আগ্রহ বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই এ লক্ষ্য অর্জন সম্ভব।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের বিষয়ে প্রধানমন্ত্রীর নীতি অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে ৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এখন পর্যন্ত দেশের আর কোনো রাজনৈতিক কার্যালয়ে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে বলে আমার জানা নেই।

তিনি জানান, কার্যালয়ের ছাদে বর্তমানে ২ কিলোওয়াটের প্যানেল বসানো হলেও ৬ কিলোওয়াটের ইনভার্টার রয়েছে। পরবর্তীতে প্যানেলের সংখ্যা আরও বাড়ানো হবে। বর্তমানে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, তা দিয়ে অফিসের লাইট ও ফ্যান নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব।

এছাড়া লোডশেডিং বা বিদ্যুৎ না থাকলে ব্যাকআপ দেয়ার জন্য লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, যা প্রায় ৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।

আরও পড়ুন <<>> সাজেকে ফের অবরোধ ঘোষণা

জ্বালানি প্রতিমন্ত্রী জানান, কার্যালয় বন্ধ থাকা অবস্থায় বা ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ প্রকল্পে যে অর্থ বিনিয়োগ করা হয়েছে, তা আগামী ৩ থেকে সাড়ে ৩ বছরের মধ্যে উঠে আসবে। গ্রাহকদের সুবিধার জন্য আগামী ১৫ বছর এটি বিনামূল্যে বা নির্ধারিত চার্জে মেইনটেনেন্স সুবিধার আওতায় থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানাসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়