Apan Desh | আপন দেশ

যুবলীগ নেতাকে মারধর করায় ছাত্রদল নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৭, ২১ অক্টোবর ২০২৬

যুবলীগ নেতাকে মারধর করায় ছাত্রদল নেতা গ্রেফতার

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রামগতি উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মেজবাহ উদ্দিন হেলালকে মারধর করার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। 

সে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে। মারধরের শিকার হেলাল রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। 

আরও পড়ুন<<>>সাজেকে ফের অবরোধ ঘোষণা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা হেলালকে বাস স্ট্যান্ড থেকে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনসহ ১০-১২ জন গাড়িতে করে তাকে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে শহরের উত্তর তেমুহনী লিল্লাহ মসজিদ সংলগ্ন লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে হেলালকে উদ্ধার করে। এসময় ১০-১২ জন পালিয়ে গেলেও ছাত্রদল নেতাকে ঘটনারস্থল থেকে গ্রেফতার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলাল নামে একজনকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে মারধর করা হয়। মব সৃষ্টির চেষ্টা করা হয় খবর পেয়ে পুলিশ গিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় জামাল উদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছ। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়