ছবি: সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল। এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।
বুধবার (২১ অক্টোবর) আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হচ্ছে।
সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। ৯৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় জিম্বাবুয়ে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ১৫৮ রানের বিশাল জয়ে ফাইনালের পথেই রয়েছে আফগানরা।
আরও পড়ুন <<>> ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাক পেলেন জাকের
আজকের ম্যাচটি অঘোষিত ফাইনালের মতো। এ ম্যাচে হারলেই টাইগারদের বিদায়। তবে জিতলেও রান রেটে এগিয়ে থাকতে হবে। এরব্যতিক্রম হলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।
বাংলাদেশ একাদশ: তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































