ছবি: আপন দেশ
গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বরিশাল জেলার উপজেলা প্রশাসন।
বুধবার (২১ অক্টোবর) এ লক্ষ্যে বরিশাল সদর উপজেলায় ৯৫ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গ্রাম পুলিশের দায়িত্ব পালন সহজতর করা, তাদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায় আইনশৃঙ্খলা রক্ষায় তাদের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাম পুলিশদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
বরিশাল-৫ আসনের এমপি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা।
আরও পড়ুন<<>>স্থানীয় নির্বাচনে ফ্যাসিস্ট-গুপ্ত মিলে ষড়যন্ত্র করবে: জহির উদ্দিন স্বপন
অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নেও তাদের অবদান রয়েছে।
তিনি বলেন, গ্রাম পুলিশদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা আরও কার্যকরভাবে জনসেবা দিতে পারবেন। গ্রাম পুলিশের চলাচল সহজ করা ও দায়িত্ব পালনে গতি আনতে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এসব সরঞ্জাম যথাযথভাবে কাজে লাগিয়ে গ্রাম পুলিশের সদস্যরা নিজ নিজ এলাকায় আরও নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































