ছবি: আপন দেশ
সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় একটি চারতলা ভবন ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিটও গিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন ওই ভবনটি ঘিরে ফেলেন সিটিটিসি ও পুলিশ সদস্যরা। এরপর থেকে সেখানে অভিযান চলছে।
তবে অভিযানের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি পুলিশ ও সিটিটিসি কর্মকর্তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক সাভার মডেল থানার এক উর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, স্থানীয় পুলিশকে এ অভিযানের কারণ সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন<<>> জুলাই অভ্যুত্থান দমনে ৩ লাখ গুলি ব্যবহার
তিনি বলেন, আমাদের এ অভিযানে সহায়তা করার জন্য বলা হয়েছিল। তাই আমরা এখানে এসেছি। এ বিষয়ে বিস্তারিত সিটিসিটি পরে ব্রিফ করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক সিটিটিসির এক কর্মকর্তা জানান, ভবনটির ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম জমা করে রাখা হয়েছে বলে তারা তথ্য পেয়েছিলেন। বাড়িটিতে তালা দেয়া রয়েছে। তারা ভেতরে অভিযানের প্রস্তুতি নিচ্ছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































