Apan Desh | আপন দেশ

আদিবাসী দিবসে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৬, ৯ আগস্ট ২০২৬

আদিবাসী দিবসে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ছবি: আপন দেশ

নানা আয়োজনে রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

রোববার (০৯ আগষ্ট) দিবসটি উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম রাঙামাটি অঞ্চলের উদ্যোগে রাঙামাটি পৌরসভা চত্বরে আলোচনাসভা ও দলীয় নৃত্য পরিবেশিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন । 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সময় বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ও সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা। প্রধান অতিথি হিসেবে ছিলেন জুম ঈসথেটিকস কাউন্সিলের সভাপতি ও শিক্ষাবিদ শিশির চাকমা।

অনুষ্ঠানে বক্তব্য দেন ফদাং তাং রান্দাল, সদস্যসচিব ইন্টু মনি তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি চাই।

জাতিসংঘ ঘোষিত অধিকার বাস্তবায়ন এবং ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নে দ্রুত ‘রোডম্যাপ’ ঘোষণার দাবি জানান। 

সভায় বক্তারা আরও বলেন, আমাদের পরিচয় রাষ্ট্র চাপিয়ে দিতে পারে না। যা মানবাধিকার লঙ্ঘন। আমরা বাঙালি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, আদিবাসী হিসেবে বেঁচে থাকতে চাই। জাতিসংঘ ঘোষিত অধিকার বাংলাদেশ সরকার বাস্তবায়ন করবে, সে দাবি করছি আমরা।

আরও পড়ুন <<>> নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ

তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে সাংবিধানিক ও রাষ্ট্রীয়ভাবে ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি চাইলেও সরকার সে দাবিগুলো বাস্তবায়নে অনীহা প্রকাশ করছে। আমরা ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি চাই।

শিশির চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিল করা হলে এর চেয়েও শক্তিশালী চুক্তি করতে হবে। তাই চুক্তি নিয়ে টালবাহানা না করে চুক্তি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করতে হবে।

আলোচনাসভা শেষে পৌর চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়