Apan Desh | আপন দেশ

‘‎জুলাই অভ্যুত্থান রাজনৈতিক পরিবর্তন নয়, রাষ্ট্র পুর্নগঠনের অঙ্গীকার’

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৮, ৪ আগস্ট ২০২৬

‘‎জুলাই অভ্যুত্থান রাজনৈতিক পরিবর্তন নয়, রাষ্ট্র পুর্নগঠনের অঙ্গীকার’

ছবি: আপন দেশ

জুলাই অভ্যুত্থান কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, এটি রাষ্ট্র পুর্নগঠনের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের আকাঙ্খা জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করে আসছেন।

মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে লক্ষীপুর জেলা বিএনপির আয়োজনে লক্ষীপুর বালিকা বিদ্যানিকেতন  মাঠে ১৭ বছরের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন ও  জুলাই শহীদদের স্মরণে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী বলেন, আমাদের জাতীয় জীবনে জুলাই অভ্যুথ্থান অনেক তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ক্ষমতায়নের জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম অব্যাহত ছিল। তারেক রহমান বিদেশে নির্বাসিত থেকেও জাতিকে ঐক্যবদ্ধ করতে নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ছাত্র হত্যায় মেতে উঠেছিল। দেশব্যাপী ছাত্র হত্যার অংশ হিসেবে লক্ষীপুরে বিজয়, সজীব এবং সাব্বিরসহ ৮ জনকে হত্যা করা হয়।

তারেক রহমানের নেতৃত্বে জুলাই শহীদদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এছাড়াও জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন মন্ত্রী।

পানিসম্পদমন্ত্রী বলেন, জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। জাতীয় স্বার্থে চব্বিশের জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন <<>> বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী

‎প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল খায়ের ভূইয়া বলেন, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয় ৩৬ জুলাই। ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক, রিকশাওয়ালাসহ সর্বস্তরের মানুষ জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। জুলাই আন্দোলনের পরিণতি ঘটে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার মাধ্যমে। 

‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর-২ আসনের এমপি মো. আবুল খায়ের ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর-১ আসনের এমপি মো. শাহাদাত হোসেন সেলিম, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়