ছবি: আপন দেশ
গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে গণমিছিল ও সমাবেশ
করেছে জামায়াত।
শনিবার (০১ আগস্ট) বাদ আসর শ্রীপুর চৌরাস্তা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি হয়। গণমিছিলটি চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে ডিবি রোড প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আরও পড়ুন<<>>বাংলাদেশ বেতারের তালিকা ভুক্ত হলেন সুপ্তা সেন ঋতু
কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে এ গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা এ্ধ্ক্ষএ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম আদিল।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































