ছবি: আপন দেশ
কুড়িগ্রামে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩৬ দিনের দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন কুড়িগ্রাম জেলা এনসিপি।
বুধবার (০১ জুলাই) বিকেল ৪টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহবায়ক মুকুল মিয়া।
তিনি বলেন, ২৪ এর জুলাইয়ে আত্মদানকারী শহীদ ও আহত যোদ্ধাদের স্মৃতি বিজড়িত ছাত্র-জনতার এ মহান অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এ ইতিহাসকে জাতির কাছে স্মরণীয় রাখতে আমাদের ৩৬ দিনের দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির আজ প্রথম দিন। আমরা আমাদের এ মহান আন্দোলনকে জাতির সামনে তুলে ধরতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে যে পদক্ষেপ হাতে নিয়েছি। এ কর্মসূচি নিঃসন্দেহে সকল জুলাই আন্দোলনকারী ছাত্র-জনতার হৃদয়ে প্রেরণা যোগাবে।
আরও পড়ুন<<>>প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ প্রমুখ।
এছাড়াও কর্মসূচিতে এনসিপি ও এর অঙ্গসংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































