ছবি: আপন দেশ
প্রেমের পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসে এক কিশোরি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কিশোরকে আটক করে পুলিশ।
রোববার (২৮ জুন) গাজীপুরের শ্রীপুরে গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার ১৪ বছরের এক কিশোররের। এ সম্পর্ক এক পর্যায়ে শারীরিক পর্যায়ে গড়ে। কিশোরীর অভিযোগ ছেলেটি তাকে ধর্ষণ করেছে।
আরও পড়ুন<<>>১৪ দিন ধরে শূন্যরেখায় তিন যুবক
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম জানান, ছেলে-মেয়ে দুজনকেই থানায় নিয়ে আসা হয়েছে। দুজনই কিশোর-কিশোরী। তাদের পরিবারকে খবর পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিকটিম জানায়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। তবে ধর্ষণের মত কোন ঘটনা ঘটেনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































