ছবি: আপন দেশ
গাজীপুরের কালীগঞ্জে অসচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুস্থ নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষা সরঞ্জামসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গাজীপুর-৫ আসনের এমপি এ.কে.এম ফজলুল হক মিলন অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।
শুক্রবার (২৬ জুন) বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অসচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুস্থ্য নারী ও ক্ষুদ্র নি-গোষ্ঠির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ কর্মসূচির আওতায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, ডিজিটাল শ্রেণিকক্ষ বাস্তবায়ন এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫টি ইন্টারেকটিভ ডিজিটাল স্মার্ট বোর্ড, ৩৮টি পানির পরিশোধক, ৪১টি ক্রীড়া সামগ্রী এবং ৯টি সাংস্কৃতিক উপকরণ বিতরণ করা হয়।
এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মাধ্যমিক পর্যায়ের ১৫৭ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ১৫০ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অন্যদিকে, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ জন উপকারভোগীর মাঝে ছাগল, প্রাণিখাদ্য এবং গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রম বাস্তবায়ন করে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মাস্টার হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ সোলাইমান আলম, খায়রুল আহসান মিন্টু ও আশরাফি হাবিবউল্লাহ।
আরও পড়ুন <<>>সেপটিক ট্যাংকে পড়ে চারজনের মৃত্যু
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ মাহমুদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা সভাপতি ও পৌর বিএনপির সদস্য প্রদীপ মিত্র ভজন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































