Apan Desh | আপন দেশ

এমপির ব্যক্তিগত ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৫, ১৯ জুন ২০২৬

আপডেট: ১৬:০৬, ১৯ জুন ২০২৬

এমপির ব্যক্তিগত ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ

ছবি : আপন দেশ

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যশোর -৬ কেশবপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলীর ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল থেকে বরাদ্দ করা অর্থ গরীব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) সকাল ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুরের পৌর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ প্রদান করা হয়। এসময় কেশবপুর উপজেলা ও পৌরসভায় বসবাসরত অসহায় ২৪ জন নারী ও পুরুষের মাঝে ১ লক্ষ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরন করা হয়েছে। 

 

​জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমীর অধ্যাপক মো. মোক্তার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন। 

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার সিনিয়র নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, নায়েবে আমির মো. সাইদুর রহমান, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. তবিবুর রহমান, পৌর আমির প্রভাষক জাকির হোসেন, পেশাজীবী বিভাগ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : সীমান্তে বিজিবির কড়া অবস্থানে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করার লক্ষ্যেই এ বিশেষ তহবিলের অর্থ বিতরণ করা হচ্ছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়