Apan Desh | আপন দেশ

যাত্রীবাহী বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫৭, ৫ জুন ২০২৬

আপডেট: ০৯:০৬, ৫ জুন ২০২৬

যাত্রীবাহী বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

ছবি: আপন দেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা এক্সপ্রেসের যাত্রীবাহী বাসচাপায় অটোভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (০৫ জুন) ভোর ৬টার দিকে উপজেলার বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেঘুল্লায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

বেলকুচি থানার ওসি আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে। 

আরও পড়ুন<<>>ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৫

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস বেলকুচির মেঘমল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ও একজন আহত হন।

বেলকুচি থানার এসআই হুমায়ন কবির হানিফ বলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি দ্রুতগামী বাস মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে ওই অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই দম্পতির মেয়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়